সভাপতির  বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড।এই সর্বজন স্বীকৃত ও প্রমানিত প্রবাদটি সর্বযুগে সর্বকালে সমানভাবে প্রযোজ্য। উনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে অনুন্নত বিশ্বের আনাচে যে কথাটি অনুরনিত হচ্ছে, তা হলো শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিক্ষিত জাতিই বিশ্বে বেশি উন্নত এর সাথে দ্বিমত পোষন করার উপায় নেই। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেশের বর্তমান শিক্ষার হার অত্যন্ত হতাশা ব্যাপক। আর সে কারনেই আমরা পৃথিবীর অন্যান্য জাতি থেকে অনেক পিছিয়ে, এ অবস্থ থেকে আমাদের পরিত্রান অপরিহার্য্য। জ্ঞান অর্জনের সংগে চরিত্র গঠনের প্রয়োজন সর্বাধিক। আমি শিহরিত হই তখন যখন দেখি আমাদের দেশের অতি শিক্ষিত ডিগ্রীধারী কিছু ব্যক্তি সমাজের এবং দেশের কল্যানে অবদান রাখতে ব্যর্থ হন এবং হীনস্বার্থ উদ্বারে গ্রামের, দেশের, দেশের বৃহত্তর উন্নতির মহতী প্রচেষ্টার মূলে কুঠারাগাত করেন । বড় বড় শিক্ষিত মানুষগুলি ধোকাবাজীদ্বারা দেশের কর্নধার হয়ে পাপাচারে লিপ্ত হয়। কলক্ষিত আর পস্কিলময় জীবন নিঃশস্ক চিত্তে অবগাহন করেন। আমাদের প্রয়োজন সৎ, চরিত্রবান উচ্চ শিক্ষিত মানুষ। যারা জাতির গঠন ও দেশ গঠনে ভুমিকা রাখতে পারে।

আসুন আমরা সেই শিক্ষ অর্জন করি। সেই শিক্ষায় শিক্ষিক হই। যে শিক্ষ আমাদেরকে যেমস দেবে সৃষ্টি রহস্য সন্ধানের জ্ঞান। তেমনি দেবে নিস্কলুষ ইস্পাত কঠিন চরিত্র গঠনের শিক্ষা। অসহায়, দুঃখ দরিদ্র সাধারন মানুষগুলি সেই শিক্ষিত মানুষের কাছে এসে শন্তি পাবে। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে। আমরাতো জানি মানুষের জীবন তিনভাবে ঋনগ্রস্থ হয়। দেশের কাছে ঋণী হয় যা মানুষ কখন্ও শেষ করতে পারে না। মা-বাবার কাছে ঋণী হয়, কোন মানুষ শোধ করতে পারে না।

মানুষ শিক্ষকের কাছে শিক্ষা লাভ করে ঋণী হয়। এই ঋণী বহুলাংশে শোধ করা যায়, মানুষ যা শিখে তা যদি সৎ ও সুন্দরের রঙে রাঙিয়ে অপরকে শিক্ষা দেয়। মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের যুগপূর্তি উৎসব ও নাম ফলক উন্মোচন উপলক্ষো ছাত্র/ছাত্রীদের প্রতি আমার কামনা তারা যেন সে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। যুগপূর্তি উৎসবে যারা শত ব্যস্ততার মধ্যেও কষ্ট স্বীকার করে ছাত্র/ছাত্রীদের উৎসাহ ও প্রেরণা দিতে এসেছেন তাদের কাছে আমার চিরকৃতজ্ঞ। তাদের পদচারণার রিকাবী বাজার এর মাট পেয়েছে প্রান, হয়েছে ধন্য।

ধন্যবাদ

মোঃ আরশাদ আলী

সভাপতি

বিদ্যালয় পরিচালনা কমিটি