প্রধান শিক্ষকের  বাণী

আর্থ সামাজিক উন্নয়নের প্রধান চাবি-কাটি হলো মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের জন্যে সর্ব প্রধম প্রয়োজন শিক্ষ। কারন শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। পক্ষান্তরে চরিত্র মানব জীবনের অলংকার স্বরপ। চরিত্র হারা জাতির ধ্বংস অনিবার্য। সে জন্য জাতীয় জীবনে প্রতিটি নাগরিকের উচিত আর্দশ চরিত্রের অধিকারী হওয়া । শিক্ষা ও চরিত্র একে অপরের পরিপূরক। তাই জাতিকে সুশিক্ষিত ও চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক-শিক্ষিকা, পিতা-মাতাসহ দেশের প্রতিটি নাগরিকের।কাংক্ষিত লক্ষ্যে পৌছাতে হলে আর্দশ জতি হিসাবে বিশ্বে সুপরিচিত হতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। স্মরন রাখতে হবে শিক্ষার কোন বিকল্প নেই। মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয় এ লক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই।

শিক্ষাকে সমগ্র জীবনের জন্য অনুসরণীয় ও অনুসরণীয় প্রক্রিয়া হিসাবে এবং শিক্ষা জীবনে অভিজ্ঞতাকে কাজে লাগতে পারলে জীবন হয়ে উঠবে স্বার্থক,সুন্দর এবং মধুময়। আধুনিক শিক্ষা ব্যবস্থা তাই জীবন ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা এবং আত্ন মহিমায় স্মরণীয় হয়ে উঠাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করি।

এ বিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম,সহশিক্ষা পাঠ্যক্রম, সুচারুরূপে প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরক ও মানসিক গুনাবলীর উৎকর্ষ সাধান করে যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের লক্ষ্যে পৌছানোর জন্য প্রশিক্ষিত, অভিক্ষ বিজ্ঞান মনস্ক নিবেদিত প্রান শিক্ষক, সম্মানিত সভাপতি, অভিজ্ঞ ম্যানেজিং কমিটি ও অভিভাবক সহ সকলের ঐকান্তি প্রচষ্টায় বিদ্যালয়ের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ধন্যবাদ

মো. মিজানুর রহমান

প্রধান শিক্ষক

মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়

মিরকাদিম, মুন্সীগঞ্জ